×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ২৩৫ বার পঠিত
মোঃ জনি খান মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়। 
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক  মামলা রয়েছে। গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার  ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি  ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat