×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ১৭০ বার পঠিত
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু প্রথম আওয়ামী লীগই করেছিল। এর পক্ষে যুক্তি তারাই প্রথম দিয়েছিল। এ জন্য আন্দোলন-সংগ্রামও করেছে তারা। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। কিন্তু যে সেতুর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া আরও বলেন, তাই ক্ষমতায় যাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু পুনরুদ্ধারে আমাদের আবারও কাজ করতে হবে, আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক লাখ স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করি, এক সপ্তাহের মধ্যে এক লাখ গণস্বাক্ষর সংগ্রহ করতে পারব।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান সহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat