×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৪৪ বার পঠিত
রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। আবারো মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগায় ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার রাতে মস্কো থেকে ২শ কিলোমিটারেরও কম দূরত্বে কালুগা অঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। এ ধরনের হামলা রাজধানী মস্কোতেও চালানো হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা কালুগায় ‘ড্রোন দিয়ে একটি সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, বুধবার রাতে মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চল অতিক্রম করার চেষ্টাকালে ছয়টি ড্রোনকে বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল। 
মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন বলেন, মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য নেই, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে। 

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো-শহরের অনাবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছিল। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাতে কৃষ্ণসাগরে মস্কোর টহল নৌযান লক্ষ্য করেও দফায় দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে সব ড্রোন হামলাই প্রতিহত করা হয়েছে। সেখানে তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর ঘাঁটি সেভাস্তোপলের ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে নৌযানগুলো এ ড্রোন হামলার শিকার হয়। এএফপি, রয়টার্স, তাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat