×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৩১ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত। 

১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে।
 বাংলাদেশ পুলিশে সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । 

পুলিশ সুপার তাঁর সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি আরও বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন সেই বাহিনীর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। অসংখ্য পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হবেন। আপনাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের 'স্মার্ট পুলিশ'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat