×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৩০ বার পঠিত
ইউটিউবে গত কয়েক বছর ধরে পরিচিত মুখ অনিমেষ রায়। তবে কোক স্টুডিও বাংলায় গাওয়া 'নাসেক নাসেক' গান তার সংগীতের গতিপথ পাল্টে দেয়। আর সেই পথটা এবার গিয়ে মিলল টলিউডে। 

সম্প্রতি কলকাতার সিনেমার জন্য প্লেব্যাক করেছেন অনিমেষ। পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করছেন নতুন ছবি ‘ও অভাগী’। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ছবিটি নির্মাণ হচ্ছে। আনন্দবাজারের তথ্য মতে, এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা।

জানা যায়, সিনেমায় অভাগীর চরিত্রে দেখা যাবে তাকে অভিনেত্রীকে। অন্যদিকে, ছবিতে টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনিমেষ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। 

অনিমেষের ভাষ্য, ‌'আমি সত্যিই খুশি। অর্ণব দা (শায়ন চৌধুরী অর্ণব) আমায় প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওর মাধ্যমে। খুবই ভালো লাগছে কলকাতার ছবিতে গেয়ে।' 

অনিমেষ হাজং সম্প্রদায়ের সন্তান। জানালেন, নিজের ভাষাটা বিশ্ব দরবারে নিয়ে যেতে চান তিনি। অন্যদিকে, কলকাতার বধূ মিথিলাকে এখন প্রায়ই সেখানকার সিনে পর্দায় পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat