×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ১৮ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ২৬টি মামলার চিহ্নিত আসামি মো. নয়ন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেবাগত ভোরের দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তাঁর নিজ বাসভবনে পরিচালিত এক অভিযানে তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তথ্য প্রদান করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, চলমান বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে নয়ন মিয়াকে তাঁর নিজ বসতঘর থেকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ইতিপূর্বেও তিনি উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং অন্যান্য একাধিক থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বহুবার গ্রেপ্তার হয়েছিলেন।

উলিপুর থানার ওসি শওকত আলী আরও জানান, গ্রেপ্তারকৃত নয়ন মিয়ার নামে ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে ২৬টি পৃথক মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলেই তাঁকে আদালতের সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat