×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ৯৩ বার পঠিত

মোঃ মাসুম আলম 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,



গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আদর্শ-গ্রাম আন্দারমানিক এলাকায় ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

কালিয়াকৈর উপজেলায় ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ করে অত্র বিদ্যালয় থেকে। গত পচিঁশ বৎসর যাবৎ সুনামের সাথে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা করে যাচ্ছেন একঝাঁক তরুন শিক্ষক মন্ডলী। শতভাগ স্কাউট প্রশিক্ষন সমৃদ্ধ আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের সভাপতি ও দৈনিক যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক- সরকার আব্দুল আলীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার আহম্মেদ। 

তিনি বক্তব্যে বলেন, সুশিক্ষিত সমাজ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। অভিবাবকদের উদ্দেশ্য বলেন, স্কুল টাইম ছাড়া আপনার সন্তান কখন কোথায় অবস্থান করে আপনাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করতে হবে, বাসায় বই নিয়ে ঠিকমতো পরছে কিনা সব নজর রাখার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ- রিয়াদ মাহমুদ, মৌচাক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর- মোঃ মহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- শওকত আকবর খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার- আব্দুল মতিন, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান- আলহাজ্ব মোঃ শোয়াইব মৃধা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- মাহবুব হাসান মেহেদী। কালিয়াকৈর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক- সেলিম হোসেন সানী, স্কুল কমিটির সদস্য ফজলুল হক মৃধা। আরও উপস্থিত ছিলেন,  “জাতীয় সাংবাদিক ক্লাব” গাজীপুর জেলা কমিটির সভাপতি- হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক- মোঃ সাহাজুদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক- মাহবুবুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ- আল রাফিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক- মোঃ মাসুম আলম, সাংবাদিক, মোঃ শাহ আলম সরকার, সাংবাদিক আলাল সরকার সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, অভিবাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat