×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১২৭ বার পঠিত
জেলা প্রতিনিধি: ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১. রফিকুল ইসলাম রকি (২৩) - শাল্লা থানাধীন সুলতানপুর গ্রামের বাসিন্দা, শাল্লা উপজেলা ছাত্রলীগের সদস্য। ২. আছাদ আহমদ টিটু (৪৭) - ছাতক থানাধীন মধুকুনি (বকিরপার) গ্রামের বাসিন্দা, ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৩. মতিন মিয়া (৫৭) - তাহিরপুর থানাধীন মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা, তাহিরপুর উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক। ৪. আমিনুল ইসলাম (২২) - দোয়ারাবাজার থানাধীন পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি। ৫. শফিকুল ইসলাম সাদ্দাম (১৯) - দোয়ারাবাজার থানাধীন দলেরগাঁও গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat