×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৬৭ বার পঠিত

সলমান আহমদ চৌধুরী, সিলেট :


সিলেটে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই বিসিকের মেলার আয়োজন : বিসিকের অস্বীকার
সিলেট শাহী ঈদগাহ মিনি ষ্টেডিয়ামে অনুমতি ছাড়াই চলছে মেলা। ক্ষুদ্র ও কুটির শিল্প নামে এই মেলার আয়োজক বিসিক। তবে বিসিক বলছে ভিন্ন কথা।

জানা যায়, সিলেট শাহী ঈদগাহ মাঠে মেলার আয়োজন করে বিসিক। মেলার আয়োজনের শেষ মূহুর্তে জেলা প্রশাসকের কাছে মেলা চালুর অনুমতি চাইলে জেলা প্রশাসক মেলার অনুমতি দেন নি। এরপর থেকে অনেকটা গরিমসি করছে বিসিক। তবে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই অনুমতি ছাড়া মূল ফটক বন্ধ রেখেই পাশের দলদলি চা-বাগানের ফটক দিয়ে খুলে দেয়া হয়েছে মেলার গেইট। আর এই গেইট দিয়েই সকাল থেকে রাত অবধি দর্শনার্থীদের চলছে আনাগুনা।

মেলা ঘুরে দেখা যায়, ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,রংপুর,খুলনা সহ দেশের বিভিন্নস্থান থেকে শতশত ষ্টল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তাদের সাথে কথা বলে জানা যায়, ১২ ফেব্রুয়ারী মেলা চালুর কথা থাকলেও এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয় নি আয়োজকরা। এইখানে এসে অনেকটা বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন মেলা শুরুর দুই দিন আগেহ এসে ষ্টল সাজিয়েছেন, দোকানের ষ্টাফদের তিন বেলা থাকা-খাওয়ার পিছনে অনেক খরচ হচ্ছে। আজ না কাল এই রকম করতে করতে দিন কেটে যাচ্ছে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে মেলা এখনো চালু হচ্ছে না। আদৌ মেলা চালু হবে কি না এই নিয়ে অনেকটা সন্ধিহানে ব্যবসায়ীরা। তাছাড়া বিসিক ক্ষুদ্র ও কুঠির শিল্পের রশিদে মেলার পাশেই চালু করা হয়েছে পার্কিং। মেলার আগত দর্শনার্থীদের কাছ থেকে রশিদ কেটে টাকা আদায় করছেন কিছু যুবক। তারা জানিয়েছেন, মেলার আয়োজকরা তাদের রশিদ দিয়ে বসিয়েছেন।

এই ব্যাপারে সিলেট ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ডিজিএম সোহেল হাওলাদার জানিয়েছেন,আমরা মেলার জন্য আয়োজন করেছিলাম কিন্তু জেলা প্রশাসকের অনুমতি না পাওয়ায় আমরা মেলা বন্ধ করে দিয়েছি। কে বা কারা মেলা চালাচ্ছে বা পার্কিং ফি নিচ্ছে আমি জানি না। আমি খোজ নিচ্ছি।

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পাতাকে জানান,মেলার কোন অনুমতি দেয়া হয় নাই,বিসিক মেলা আয়োজনের জন্য অনুমতি চেয়েছে আমরা বলেছি রমজানের পরে মেলা শুরু করতে। অনুমতি ছাড়াই মেলা চলছে এমন সংবাদ আমি জানতাম না,খোজ নিয়ে দেখছি।

এই ব্যাপারে নসিব সিলেট জেলার প্রেসিডেন্ট আলীমুল এহছান চৌধুরী আজকের পাতাকে জানান,জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বিসিকের এমন আয়োজন সবাইকে প্রশ্নবিদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat