×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ১৮৭ বার পঠিত
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে অজ্ঞাতনামা দুই তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সেন্ট মার্টিনের দক্ষিণপাড়ার হলবুনিয়া এলাকার সমুদ্রসৈকত থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার হওয়া তরুণ-তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আজ সকালে সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের হলবুনিয়া এলাকার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে এক কিলোমিটারের মধ্যে অজ্ঞাতনামা লাশ দুটি ভেসে আসে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁকে (মুজিবুরকে) জানান। তিনি বিষয়টি সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়িকে জানান। পরে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সম্প্রতি সেন্ট মার্টিন, টেকনাফ ও উখিয়ার সমুদ্রতীরবর্তী এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত লাশ ও মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এসব লাশ সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে আসে। তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat