×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯৯ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার :


শেরপুর জেলা শহরের পৌরসভার পূর্বশেরী অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক মঞ্জু মিয়ার ছেলে রনি এবং শেরপুর পৌরসভার দূর্গানারায়নপুর মহল্লার সঞ্জিত চন্দ্র দে এর ছেলে গৌরব দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন।

আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat