×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২০৭ বার পঠিত
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন
মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান(১৯), ঐ এলাকার মতিন খানের ছেলে মো. ইসমাইল খান(১৮), একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮)এদের প্রত্যেকের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাত কেউ। 

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ পুলিশ লাইনে মৌখিক পরীক্ষার নিয়োগ বোর্ডের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য উত্তর দেওয়ায় বোর্ড সদস্যদের এই তিন প্রার্থীর প্রতি সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাতক কেউ- এ বিষয়টি স্বীকার করেন তারা।


পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার সকালে পুলিশ লাইনে ভাইবা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন। 

পুলিশ আরো জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, 'নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর সাথে যে চক্রটি কাজ করেছে তাদেরও খোঁজা হচ্ছে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat