×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৩৩ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লা নগরীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী কমান্ডার লেঃ মাহমুদুল হাসান। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত শিপন মিয়ার পুত্র আশিক (৩২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের পুত্র জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের পুত্র জিসান (১৯) এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লালের পুত্র আসিফুর রহমান প্রকাশ আসিফ (২২)। 

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্য রাতে নগরীতে চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে  কুমিল্লা মহানগরীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চ লাইট ও ৫গ্রাম মাদক (গাঁজা) সহ চার ছিনতাইকারী আটক করে র‍্যাব সদস্যরা।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সকলেই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। জিনিসপত্র দিতে না চাইলে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat