×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৩০ বার পঠিত
সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ


রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে তাঁর বাবা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলে ও মেয়েটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে সক্রিয় ছিল।

 

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, হোস্টেলে তিনি কয়েকজন মেয়ের সঙ্গে থাকতেন। আত্মহত্যার কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat