×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ৭৬ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার 

রাজশাহীতে পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার এবং জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর হত্যা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় এলাকা থেকে ৭০ বছর বয়সী বেলী খাতুন নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় চাচাতো ভাইয়ের পক্ষের সাথে সংঘর্ষে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক বাঁশ ব্যবসায়ী হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন বেলী খাতুন। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে ভেতরে তার মৃতদেহ দেখতে পায়।

পরে পুলিশ ঐ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, রোববার বিকেল সন্ধার দিকে পবা উপজেলার খড়খড়ি কমলাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মারা যান জিয়ারুল ইসলাম। তিনি মৃত ওসমান আলীর ছেলে এবং পেশায় বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, নিহত জিয়ারুল ইসলাম ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাদের পূর্বপুরুষদের মধ্যে দীর্ঘ ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলমান ছিল। এ নিয়ে আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। রোববার মিনারুল এক ক্রেতাকে ওই বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্দেশ্যে দেখাতে নিয়ে গেলে জিয়ারুলের পক্ষ বিষয়টি জানতে পারে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরীর চন্দ্রীমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat