×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ২৯ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেছে জেলা পুলিশ। এ সময় কিশোর অপরাধ দমন, মাদক কারবারিদের গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন মামলার বিষয়ে পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার অপরাধ সংঘটনের পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। এ জন্য গোয়েন্দা তৎপরতা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, নিয়মিত টহল এবং জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং কিশোরদের আড্ডাস্থলগুলোতে বিশেষ তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত এবং গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ সুপার। একই সঙ্গে মাদকের উৎস ও সরবরাহের পথ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় টহল বৃদ্ধি এবং চোরাই মালামাল কেনাবেচায় জড়িতদের শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সম্পত্তিসংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়।

সভায় গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাগুলোর ক্ষেত্রে মামলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন পুলিশ সুপার। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে বাড়তি নজরদারি, নিয়মিত টহল এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া কোনো অপরাধের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

সভায় সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat