×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯০ বার পঠিত
রিয়াজ,স্টাফ রিপোর্টার:


শেরপুরের কামারিয়া ইউনিয়ানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় একটি মাদ্রাসার সামনে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা হলেন সোহাগ আলম ও রুহুল আমিন। 

নিহত জাকারিয়া বাদলের স্বজন জানান, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে বাদলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ ছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নুরে আলমের সঙ্গে তাঁর রাজনৈতিক বৈরিতা রয়েছে। বাদলকে দমন করতে সম্প্রতি শেরপুর জেলা কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান নূরে আলমের সঙ্গে দেখা করেন লুৎফর। ওই দুজন এলাকায় আধিপত্য বিস্তারসহ ইউপি নির্বাচন নিয়ে আগাম পরিকল্পনা করেন। এরই প্রেরিপেক্ষিতে বিএনপি নেতা লুৎফর এলাকায় কৃষক লীগ নেতা নূরে আলমের লোকজনের সঙ্গে গোপন বৈঠক করে প্রতিপক্ষ বাদলকে দমানোর পরিকল্পনা করেন।

 গতকাল মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ তিনজন একটি মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা নুরে আলম ও লুৎফরের সাঙ্গুপাঙ্গুরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বাদল ও সোহাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা নেওয়ার পথে জাকারিয়া বাদলের মৃত্যু হয়। এ ব্যাপারে জানতে চাইলে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat