×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১০৩ বার পঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদ সোনারগাঁও পৌরসভা এর উদ্যোগে ৯ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ড এলাকায় সাম্য-মানবিক মর্জাদা-সামাজিক সুবিচার এর লক্ষ্যকে সামনে রেখে 

সোনারগাঁওবাসীর জন আকাঙ্খা বাস্তবায়নের জন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তারা ৯ দফায় উল্লেখ করে বলেন, ১।মোগরাপাড়া চৌরাস্তার উপজেলা সড়ক মোড়ে জুলাইয়ে সোনারগাঁওয়ের শহীদ মেহেদী ও ইমরান স্মৃতি তোরণ নির্মাণ করতে হবে, ২। সোনারগাঁও পৌরসভার যাদুঘরের দুই নম্বর গেইট সংলগ্ন স্টেডিয়ামকে সোনারগাঁও ঈশাখাঁ স্টেডিয়াম নামকরণ করতে হবে, ৩। কোম্পানি ও ফেক্টরীর ভাড়ী যানবাহন যেসব সড়কে চলাচল করে সেগুলো প্রসস্ত ও ড্রেনেজসহ চারলেনে উন্নীত করতে হবে এবং প্রয়োজনে আলাদা সড়ক নির্মাণ করতে হবে, ৪। সোনারগাঁওয়ের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকরী সেল গঠন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে, ৫। মারিখালী নদীর পরিপূর্ণ সংস্কার করতে হবে এবং দখলে ও ভড়াটে থাকা খাল নদী উদ্ধারে খাল নদীতে জড়িপ চালিয়ে সীমানা নির্ধারণ পিলার বসাতে হবে, ৬। সোনারগাঁও লোক কারুশিল্প যাদুঘর এবং পানামনগরে সোনারগাঁও উপজেলাবাসীর জন্য আলাদা ফ্যামিলীকার্ড প্রদান পূর্বক সুলভ মূল্যে প্রবেশের ব্যবস্থা করতে হবে, ৭। সর্বসাধারণের জন্য পরিকল্পিত পৌরসভা পার্ক এবং উপজেলা পার্ক নির্মাণ করতে হবে এবং পৌরসভা কার্যালয়ে আত্মকর্ম সংস্থানমুলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে, ৮। উপজেলা পরিষদের অভ্যন্তরে পূর্বে প্রতিষ্ঠিত পাঠাগার ও জিমনেসিয়াম পূনরায় চালু করতে হবে এবং পাঠাগারে সকল বইয়ের পাশাপাশি ধর্মীয় বই রাখতে হবে, ৯। সোনারগাঁওয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ, প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। 

গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভার আহবায়ক উলফত কবির মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী। উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম, পৌরসভা কিমিটির যুগ্ম আহবায়ক মোঃ চানমিয়া, যুগ্ম সদস্য সচিব মোঃ অপু, শ্রমিক অধিকারের শাহজাহান, হানিফ, জুলাই বিপ্লবের যোদ্ধা মোঃ আবির, ব্যবসায়ী সাইফুল ইসলাম সহ সোনারগাঁওয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন কর্মসূচি শেষে মোগরাপাড়া চৌরাস্তার উপজেলা সড়কের প্রবেশ মুখে শহীদ মেহেদী-ইমরান স্মৃতি তোরণ ও যাদুঘর ২নং গেইট সংলগ্ন স্টেডিয়ামে সোনারগাঁও ঈসাখাঁ স্টেডিয়াম স্মারক নামফলক প্রতিস্থাপন করার পর সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat