×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮৮ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি : 

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার  হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat