×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৭৩ বার পঠিত
খন্দকার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, সরকার পেয়েছে একটি বিধ্বস্ত বাহিনী। থানা গুলো ভেঙে গেছে, পুলিশের সরঞ্জাম নাই, অফিসার-কনস্টেবলরা পালিয়ে গেছে। সেই বাহিনীকে পুনর্গঠন করা যে কত পরিশ্রমের কাজ তা আপনারা বুঝতে পারছেন না। আমরা বিচার বিভাগসহ প্রশাসনের সকল মহলকে নিয়ে বসে কাজ করছি। দেশের বিভিন্ন বিভাগে এটা নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই  কয়েকটা বিভাগে গিয়েছি। এটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি ১০ রমজানের মধ্যেই দেশের সব জায়গা কাভার করে ফেলবো। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ১৯-২৫ ফেব্রয়ারি পর্যন্ত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হওয়া ৭ম কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের সমাপনী আনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দেশের বর্তমান আইনশৃঙ্খলা অবস্থা কেমন দেখছেন,  প্রশ্নের উত্তরে জননিরাপত্তা বিভাগের এই সিনিয়র সচিব বলেন, আমিতো খুব খারাপ যে দেখছি তা তো না। চুরি-ডাকাতি যদি না হয় তাহলে পুলিশ রয়েছে কি করতে।

 
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই স্লোগানকে মামনে রেখে  ১৯-২৫ ফেব্রয়ারি পর্যন্ত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে সমাজ উন্নয়ণ মুলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় ৭দিন ব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটে এই কমডেকায়। এদিন রাতে মহা তাবু জলসার মধ্যেদিয়ে শেষ হয় কমডেকার আনুষ্ঠানিকতা। 

সট...- নাসিমুল গনি, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat