×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২২২ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু 
জেলা প্রতিনিধি, বরগুনাঃ

বরগুনা প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ সভাপতি এবং চ্যানেল২৪-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিততে প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর কবির মৃধা ও রিয়াজ আহমেদ মুছা।
বরগুনা প্রেস ক্লাবের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের বরগুনা প্রতিনিধি মো. জাফর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশন ও ডেইলি অবজারভার পত্রিকার বরগুনা প্রতিনিধি মালেক মিঠু। আগামী এক বছর এ কমিটি বরগুনা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat