×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১৫৫ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়
 রাজশাহী 

জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর রোজ: শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক  রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।”

তিনি আরও বলেন, “উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, “আজ একটি গোষ্ঠী বলছে—ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটাতে হবে।”  তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat