×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১২০ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী টার্গেট কিলিংয়ের অভিযোগ এবং বিদেশি প্রভাবের বিরোধিতায় নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে “নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ”-এর উদ্যোগে শহরের নওজোয়ান মাঠের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য প্রদান করেন।

পরে সমাবেশ শেষে একটি প্রতীকী কফিন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা “তুমি কে আমি কে, হাদি হাদি”, “হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না”, “খুনির বিচার চাই”, “প্রশাসনের জবাব চাই”—এমন বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে এবং এর দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার স্বচ্ছ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat