×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১০-২৭
  • ২০৩ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, পিরোজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে  স্বেচ্ছায় রক্তদান ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯ টায় উপজেলা বিএনপি'র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর সহযোগীতায় ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে স্বেচ্ছায় রক্তদান ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক, সাবেক সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার, ভান্ডারিয়া পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, সদস্য সচিব মোঃ রনি মোল্লা প্রমুখ।

এছাড়াও ধাওয়া ইউনিয়ন বিএনপি'র প্রধান কার্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য আব্দুল কুদ্দুছ কাজী,শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ভাণ্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ মাসুম বিল্লাহ, ধাওয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মৃধা,পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (সজল) মৃধা প্রমূখ।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat