×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ১৩৯ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম
রিপোর্টার ঃ

গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার এর নেতৃত্বে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা।

আরিফ হোসেন হাওলাদার বলেন,
৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য এসব প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ কর্মসূচি।

নির্বাচনে ‘পিয়ার (PR) পদ্ধতি’ বিষয়ে মত প্রকাশ করে তিনি আরও বলেন, পিয়ার পদ্ধতিতে ভোট দিলে জনগণ জানতে পারে না তারা কাকে ভোট দিয়েছে, কিংবা তাদের ভোটে কে নির্বাচিত হলো। এতে স্বচ্ছতার অভাব তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এই পদ্ধতির মাধ্যমে স্বৈরাচারীদের জন্য পথ সুগম হয়। নামেই এটি গণতন্ত্র, প্রকৃতপক্ষে নয়।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে তাদের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটবে।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্য মতে, এই লিফলেট বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে গাজীপুরের অন্যান্য ওয়ার্ডেও চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat