×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২২৪ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আবারও আলোচনায় এসেছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাৎ, নকল-নিয়োগ বাণিজ্য ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত তার সর্বশেষ টার্গেট হয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানবকণ্ঠ ও মুভি বাংলা চ্যানেলের প্রতিনিধি এম এ কাদের এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মুজাহিদ মসি উপজেলা শিক্ষা অফিসে সংবাদ সংগ্রহে গেলে, তাদের সঙ্গে অশোভন আচরণ করেন সিরাজুল ইসলাম। পরে তিনি অপমানজনক মন্তব্য করে সাংবাদিকদের অফিস থেকে বের করে দেন। এ ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ হয়ে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু দুঃখজনক নয়, বরং নিন্দনীয়। তারা জানান, সিরাজুল ইসলাম প্রকাশ্যে বলেছেন, সাংবাদিকদের তিনি মানুষ মনে করেন না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা জানান, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বছরের পর বছর অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা না নিলে শিক্ষা বিভাগের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat