×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৪৮ বার পঠিত
টানা ১২ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের বিশেষ ট্রেন পুনরায় চালু হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাতটায় চট্টগ্রাম থেকে যাত্রা করে বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। একই ট্রেন সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার ছেড়ে আসে।

ঈদ উপলক্ষে এ ট্রেন ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এ ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।  

৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি চালু করেছিল রেলওয়ের কর্তৃপক্ষ। ৩০ মে এটি বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটের কারণ দেখিয়ে ট্রেনটি বন্ধ করা হয়। অভিযোগ রয়েছে, বাস মালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।  

যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে ও যাত্রী পরিবহন করে। মোট ১০টি বগিতে আসন রয়েছে ৪৩৮টি। বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা। বন্ধ হওয়ার আগে মাত্র ৫২ দিনে এই ট্রেনে যাত্রী পরিবহন করা হয় ৫৪ হাজার ৮১৪ জন। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকা। প্রতিদিন গড়ে আয় হয় দুই লাখ টাকা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat