×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ১৪০ বার পঠিত
মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর থানায় দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনুর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম।
মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে
খন্দকার বিল্টু/জিএম সেলিম /উজ্জল
 মীরকাউসার /হারেজ
রফিকুল ইসলাম পিন্টু /রাজু /সামিউল আলম বিল্টু
শহিদুল ইসলাম
এছাড়া আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা থানার ভেতরে প্রবেশ করে। তারা থানার ভেতরে মোটরসাইকেল রাখার চেষ্টা করলে দায়িত্বে থাকা এক নারী কনস্টেবল বাধা দেন।
এ সময় মীর কাউসার ওই নারী পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে তাকেও লাঞ্ছিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তখন এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলুও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন,
ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat