×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১০৬ বার পঠিত

 নারায়ণগঞ্জের ২ লাখের অধিক শিশুকে টাইফয়েড টিকা দিবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আগামী ১২ অক্টোবর থেকে সিটি এলাকার তিনটি স্থায়ী কেন্দ্রে ১০ কার্যদিবস চলবে এ কার্যক্রম।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, ইপিআই কর্মকর্তা নাসির উদ্দীন, মুর্শিদা আক্তার, হাফিজ উদ্দিন খাঁন। এসময় নূর কুতুবুল আলম বলেন, টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ এখন রোল মডেল। কারণ এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সুশৃঙ্খলভাবে টিকা দেয়ার নজির অন্য কোন দেশে নেই। তিনি আরও বলেন, টিকা নিয়ে অনেক সময় ভুল ধারণা ও গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতে আহবান জানান তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়-দেশে প্রতিবছর প্রায় ৫ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় ৮,০০০ জনের মৃত্যু ঘটে 

আক্রান্তদের অধিকাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ (GBD) ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ৪,৭৭,৫১৮ জন টাইফয়েড রোগী ছিল, অর্থাৎ প্রতি ১ লাখ জনগোষ্ঠীর মধ্যে ২৯০ জন টাইফয়েডে আক্রান্ত হন। এর মধ্যে ৬১ শতাংশই ১৫ বছরের নিচের শিশু।সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক তথ্য বলছে, বাংলাদেশে এবং বৈশ্বিকভাবে ঔষধ-প্রতিরোধী টাইফয়েডের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বে টাইফয়েডে আক্রান্তের হার বাংলাদেশের সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat