×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১৬১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ

বান্দরবানে গ্রেনেড, পিস্তল, বন্দুক ও কারতুজসহ আটক ২ জন যুবককে আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০) বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।
বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, বন্দুক ও কারতুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরাকে (৩৩) আটক করা হয়। 

ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে ৩০ রাউন্ড কার্তুজ, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানচি থানা পুলিশের কাচে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন,  বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat