×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১৩৯ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা কারাগারে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া জেলের নাম মো. মজিবুর রহমান (৫৪)। তিনি শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের আনছের শেখের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মজিবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ভোগের সময় শনিবার বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ তার বুকব্যথা অনুভব হয়।

কারাগারে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ুন কবির খান বলেন, “মজিবুর রহমান দুপুরে বুক ব্যথার কথা জানানোর পরই আমরা দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি। পরে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

মৃতদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat