×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১৩২ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ( প্রতিনিধি ;

 হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভারব্রিজটি এখন প্রায় পরিত্যক্ত। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এক যুগ আগে এটি নির্মাণ করলেও এখন সেটি ব্যবহার করেন না কেউ।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছেন শত শত পথচারী। স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও শিশুরাও দৌড়ে রাস্তা পার হন জীবন ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সচেতনতার অভাব ও শৃঙ্খলার অভাবেই ওভারব্রিজটি অকার্যকর হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, অতীতে ওই এলাকায় বহু দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তবুও মানুষ ওভারব্রিজে উঠতে ‘অলসতা’ ও ‘সময় বাঁচানোর’ অজুহাতে নিচ দিয়েই রাস্তা পার হচ্ছেন।
হবিগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, “ওভারব্রিজটি এখন ৬-লেন উন্নয়ন প্রকল্পের আওতায় পড়েছে, তাই মন্তব্যের এখতিয়ার নেই।”
৬-লেন প্রকল্পের ব্যবস্থাপক শামছুদ্দোহা জানান, “পথচারীদের নিরাপত্তায় আমরা সচেতনতা কার্যক্রম চালাবো এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এখানে আন্ডারপাস ও ৪-লেন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat