×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১৯০ বার পঠিত
মানিকগঞ্জ ;

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল গ্রামে কালিগঙ্গা নদীর পাড়ে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মেলায় ঘুরতে যাওয়া এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত কিশোরের নাম রাব্বি আব্দুল্লাহ (১৫)। সে সদর উপজেলার কাফাটিয়া খালপাড় এলাকার মানিক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রেমঘটিত বিরোধের জেরে রাব্বির সঙ্গে স্কুলের কিছু সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীর মনোমালিন্য চলছিল। ওই ঘটনার জের ধরেই লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ। সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল গ্রামে কালিগঙ্গা নদীর পাড়ে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মেলায় ঘুরতে যাওয়া এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত কিশোরের নাম রাব্বি আব্দুল্লাহ (১৫)। সে সদর উপজেলার কাফাটিয়া খালপাড় এলাকার মানিক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রেমঘটিত বিরোধের জেরে রাব্বির সঙ্গে স্কুলের কিছু সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীর মনোমালিন্য চলছিল। ওই ঘটনার জের ধরেই লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat