×
সদ্য প্রাপ্ত:
গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৯৩ বার পঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৭০ জন কৃষকের মাঝে রবি মৌসুমে বিভিন্ন
জাতের সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি
অফিসের সামনে স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিতরণ
কার্যক্রম আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর,
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম আলমগীর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ
কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মন্ডল, মমতাজ
মহল, নারায়ন চন্দ্র সরকার ও মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে
জানা গেছে, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি
মৌসুমে ৮৭০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৭০ জন কৃষককে মাঠে
চাষযোগ্য শীতকালীন সবজি উৎপাদনের জন্য এবং ৩০০ জন কৃষককে বসতবাড়িতে শাকসবজি
চাষের জন্য বীজ ও সার দেওয়া হয়। মাঠে চাষযোগ্য সবজির মধ্যে রয়েছে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া
ও শসা। একজন কৃষক লাউ ২০০ গ্রাম, বেগুন ৪০ গ্রাম, মিষ্টি কুমড়া ৬০ গ্রাম বা শসা ৪০ গ্রাম
বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। অন্যদিকে, বসতবাড়িতে
চাষের জন্য দেওয়া হয়েছে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মূলা ও বাটিশাকের বীজ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র বলেন,সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে
উৎসাহিত করতে নিয়মিতভাবে প্রণোদনা দিচ্ছে। এতে কৃষকের আয় বাড়বে এবং কৃষি খাত
আরও সমৃদ্ধ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,কৃষি নির্ভর অর্থনীতিকে
এগিয়ে নিতে সরকার কৃষকদের পাশে আছে। প্রণোদনার এই সহায়তা কৃষকদের আত্মনির্ভরশীল
করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat