×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১২৯ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুরিশাইল গ্রামে পাষণ্ড পিতার হাতে খুন হয়েছেন দুই সন্তানের জননী পূর্ণিমা রানী দাস (২৫)। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘাতক পিতা মতিলাল দাস (৬২) কে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা রানী দাসের বিয়ে হয়েছিল একই উপজেলার মান্দারকান্দি গ্রামে। সংসারে তার দুই সন্তানও রয়েছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। এসব কারণে পূর্ণিমা প্রায় সময় বাবার বাড়িতে এসে থাকতেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়ার পর আবারও তিনি পিত্রালয়ে আশ্রয় নেন।
এ সময় তার চলাফেরা ও আচরণ নিয়ে পিতা মতিলাল দাসের মনে সন্দেহ সৃষ্টি হয়। কয়েকদিন আগে স্থানীয় সেকান্দরপুর এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যান পূর্ণিমা। পরে স্থানীয়দের সহযোগিতায় রবিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
পরদিন সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন মতিলাল দাস। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “মেয়েকে হত্যার অভিযোগে পিতা মতিলাল দাসকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”
স্থানীয়রা জানান, মেয়ের পরকীয়ার বিষয়টি নিয়ে পিতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ পূর্ণিমার মোবাইল কললিস্ট পর্যালোচনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের ঝড়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat