×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২৫ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

সড়কে মৃত্যুর মিছিল থামাতে শুধু দিবস পালন নয়, প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ—এমন বাস্তবতার মধ্যেই নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬।

বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ নারায়ণগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি থেকে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগ কতটা নিশ্চিত হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আনুষ্ঠানিকতা নয়; প্রয়োজন আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগ। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলেই সড়ক দুর্ঘটনা কমানো এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat