×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১১৩ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার , জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে ঘটে গেছে মর্মান্তিক  এক দুর্ঘটনা। পানিতে ডুবে মারা গেছে একই পরিবারের পাঁচ শিশু।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি ঝিনাই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের নদীতে নৌকা ভাসিয়ে খেলছিল পাঁচ শিশু। খেলার এক পর্যায়ে আবু হাসান (৮) নামের এক শিশু নৌকা থেকে নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন পলি আক্তার (১২)। মুহূর্তের মধ্যেই দুজনই তলিয়ে যায় পানিতে। তাদের উদ্ধারে নদীতে নামে আরও তিন শিশু—কিন্তু তারাও আর ফিরে আসেনি।

পরে স্থানীয়রা ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাতভর অভিযান চালিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে।

দৃশ্যটি ছিল হৃদয়বিদারক—মৃত্যুর পরও বোন পলি আক্তার ভাই আবু হাসানের গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। তাদের পাশেই উদ্ধার হয় ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২)-এর মরদেহ। শনিবার (১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা হয় চতুর্থ শিশু কুলসুম আক্তার (১২)-এর মরদেহ। সর্বশেষ  বৈশাখী (১১) এর লাশ পানিতে ভেষে ওঠে।

নিহত শিশুরা হলো—প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), তাঁদের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২) এবং আজাদের মেয়ে কুলসুম আক্তার।।


জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন,
“পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৫ জন  শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকৃত  মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুরো এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন—এই দৃশ্য কাঁদিয়েছে সবাইকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat