×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৩০ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি পোলট্রি ও কোয়েল খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামে মো. হোসেন সাজুর মালিকানাধীন ‘এমএইচ পোলট্রি ফার্মে’ এ আগুন লাগে।

খামার মালিকের দাবি, আগুনে তার প্রায় এক হাজার কালার বার্ড মুরগি, দেড় হাজার কোয়েল পাখির বাচ্চা, ২৫ বস্তা খাদ্য এবং খামারের অবকাঠামো পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামার মালিক মো. হোসেন সাজু জানান, রাতে মোবাইলের অ্যাপের মাধ্যমে খামারগুলোর সিসিটিভি ফুটেজ দেখার সময় একটি খামারের ক্যামেরা বন্ধ দেখতে পান। পরে খামারে গিয়ে দেখেন আগুন দাউদাউ করে জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো খামার ভস্মীভূত হয়।

তিনি অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ খামারে আগুন দিয়েছে। ঋণ নিয়ে খামারটি গড়ে তুলেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।” তিনি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat