×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ২০০ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :



বহুল আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুরাদনগরের সোহাগী জাহান তনু হত্যার নয় বছর পার হলেও এখনও খোলেনি মামলার জট। পরিবারের সদস্যরা এখনো ন্যায়বিচারের আশায় দিন গুনছেন।

তনুর খালা সাজেদা বেগম ক্ষোভভরা কণ্ঠে বলেন, “গত আট বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তনুর হত্যার বিচার হয়নি। এখন নতুন সরকারের কাছে আমরা তনুর হত্যার বিচার চাই।”

তিনি জানান, তনুর বাবা-মা এখন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। মৃত্যুর আগে একটাই চাওয়া—মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান তারা।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পাশে জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

তবে দীর্ঘ নয় বছরেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে চারটি তদন্ত সংস্থা ও ছয়জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। শুরুতে থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিআইডি এবং সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে।

২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআই সদর দপ্তরে হস্তান্তর করা হয়। প্রায় চার বছর ধরে তদন্ত করেন পরিদর্শক মো. মজিবুর রহমান, কিন্তু তদন্ত শেষ না করেই তিনি বদলি হন। বর্তমানে মামলার দায়িত্বে আছেন পিবিআই কল্যাণপুর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “এতদিন রাজনৈতিক সরকার ছিল, খুনিরা আড়ালে ছিল। এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমার মেয়ের হত্যার বিচার চাই। বিচার না হলে মরেও শান্তি পাব না।”

তনুর ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেয়ার নয় মাস পার হলেও একবারও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। প্রথমে ফোন রিসিভ করলেও এখন আর কথা বলেন না।”

তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরাও প্রক্রিয়াধীন তদন্ত শেষ হলে আবারও ঘটনাস্থলে যাব। তদন্তে কোনো অবহেলা নেই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat