×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১০৮ বার পঠিত
জিয়াউল হক বাপ্পি, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: 

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিছিন্তা ও কাশীপুর গ্রামের সংযোগস্থল শওকত আলী খালের ওপর সিএনজি চলাচলের উপযুক্ত বিকল্প সড়ক তৈরি না করেই চলছে সেতু নির্মাণ কাজ। এতে দুই পাড়ের কয়েকটি গ্রামের সাধারণ মানুষসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, এই সেতুটি নিচিন্তা ও  কাশীপুর গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ এই পথ দিয়ে পানুয়াঘাট রহমানীয়া বাজারে আসা-যাওয়া করে। বর্তমানে সেতুর কাজ চলায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাজারে বা হাসপাতালে নেওয়া-আনা করতে মারাত্মক সমস্যায় পড়ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের শুরুতেই গাড়ি ও মানুষের চলাচলের জন্য বিকল্প সড়ক তৈরির কথা থাকলেও তা করা হয়নি। ফলে কয়েকটি গ্রামের মানুষ এখন বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে।
এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, “ব্রীজের কাজ শেষ হতে কতদিন লাগবে তার কোন সঠিক জানা নেই।  বিকল্প রাস্তা না থাকায় আমাদের কষ্টের শেষ নেই।”

ভুক্তভোগীরা দ্রুত বিকল্প সড়ক তৈরির পাশাপাশি নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat