×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২২৯ বার পঠিত
বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’-এর বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে নতুন এ আইন করা হচ্ছে। 

আজ সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগ মোস্তাফা জব্বার কালের কণ্ঠকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করা হবে। 

ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারাগুলো বাতিল হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামিন অযোগ্য ধারাগুলো জামিনযোগ্য করা হয়েছে। যেসব ধারায় জেলের বিধান ছিল সেগুলোতে জরিমানার বিধান করা হয়েছে। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat