×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ১৫৪ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ : 

"মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই" স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসন,থানা পুলিশ ও সাংবাদিকসহ গোয়ালপাড়া  এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেনরূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মো: তরিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক  খলিল সিকদার, মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন,  নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক সাইফুল ইসলাম,
সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী,  চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আলম হোসেন,  
চ্যানেল এস'র সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, মাছুম মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, পূর্বাচল প্রিক্যাডেট স্কুলের ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। 

স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, পূর্বাচলের পাশে গোয়ালপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে অব্যাহতভাবে মাদক কারবারি বেড়ে গেছে।  তাই অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে কঠোরহস্তে মাদক দমন করতে হবে। অন্যথায় নিরাপত্তা পাবো না।  

এ সময় প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম  তাঁর  বক্তব্যে বলেন, মাদক ও কিশোরগ্যাং ভয়াবহ আকার ধারন করেছিলো। এসব নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন।  প্রশাসন, পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারবে না। যদি এলাকার জনগণ এক না হয়। যদি অভিভাবকরা সচেতন না হয়। 

সভাপতির বক্তব্যে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,  মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। মাদককারবারিদের আইনের হাতে তুলে দিচ্ছি,কিন্তু তারা জামিনে এসে ফের পুরনো ব্যবসায় জড়িয়ে যায়। এতে একটি মহলের শেল্টার থাকে। যদিও পুলিশের কঠোরতার, আন্তরিকতার অভাব নাই।  তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন, সমাজসচেতনতাই হতে পারে সমাধান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat