×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ১৯৭ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর :

ফরিদপুরের চরভদ্রাসনের টিলারচর নামক স্থানে পদ্মা নদীরতে পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিং করা  ৩০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন।

সরজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে হঠাৎ পদ্মা নদীর তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এদিকে ভাঙন কবলিত এলাকা থেকে মাত্র ৯০ মিটার দূরে রয়েছে এমপি ডাঙ্গী ও জাকেরের শুরা। ফরিদপুরে যাতায়াতের গুরুত্বপূর্ণ পাকা সড়ক,শত শত বসতবাড়ি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,যে-কোনো মূহুর্তে এসব স্থাপনা নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

তিনি বলেন,"টিলারচর গ্রামের কয়েকটি পয়েন্টে আপৎকালীন ভাঙন রোধে বর্ষা মৌসুমে 'জিও' ব্যাগ ডাম্পিং করা হয়েছিল। আমরা দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।তিনি আরও বলেন, চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে ৩.১৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে"।

স্থানীয় বাসিন্দা শেখ আবজাল বলেন,"বুধবার সকাল থেকেই পদ্মা যেন পাগল হইয়া উঠছে। হঠাৎ হঠাৎ গড়গড় শব্দ, মাটি ধইসা পইড়া যাচ্ছে। এক রাতের মধ্যে ৩০ মিটার বাঁধটা গেল। আমাগো জমি, বাড়ি, স্কুল সব যেন নদীর মুখে ঝুলতাছে। কোনদিকে যাই,কী করি, বুঝতাছি না"।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এ প্রতিবেদককে  বলেন,"দ্রুত সময়ে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে"।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat