×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২৯৯ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নলুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিন দেশপ্রেমিক সেনা ও জনতা জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়েছিল।
সমাবেশে সভাপতিত্ব করেন নলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু ছৈয়দ রনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল কবির বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা ডা. রানা, সরওয়ার, সালাম, লোকমান, ছাবের, এমরান ও দিদার। এছাড়া উপজেলা যুবদল নেতা আবু তৈয়ব রানা, জামাল হোসেন, কৃষকদল নেতা হামিদুল ইসলাম, জাহাঙ্গীর, দক্ষিণ জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জিসান আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ইদ্রিস ইমন ও জমির উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭ই নভেম্বর বিএনপির কাছে জাতীয়তাবাদী চেতনার প্রতীক দিবস। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে এমন কর্মসূচি দলটির সাংগঠনিক সক্রিয়তারই প্রতিফলন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানোর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল পর্যায়ে নতুন করে ঐক্য ও গতিশীলতা ফিরিয়ে আনার বার্তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat