×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ২১৬ বার পঠিত
ওয়ানডে অধিনায়ক নির্বাচন করতে জরুরি সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বেলা আড়াইটার পর এ সভা শুরু হয়।

তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ায় টাইগারদের নতুন ক্যাপ্টেন নির্বাচন করতে হচ্ছে। 

বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের বড় চিন্তা অধিনায়ক নিয়ে। জানা গেছে, বিসিবির অধিকাংশ পরিচালক চান সাকিবকে ওয়ানডে দলের নেতৃত্ব দিতে। তবে এও শোনা যাচ্ছে সাকিব নেতৃত্ব নিতে আগ্রহী নন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সবচেয়ে সহজ কাজ। কিন্তু তার পরিকল্পনা কি সেটাই আগে দেখতে হবে। সাকিব আগামী দু বছর ক্রিকেট খেলবেন কিনা সেটি নিয়েও সংশয়ে পাপন। 

এদিকে অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন লিটন দাসও। তামিম সরে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওডিআইতে নেতৃত্ব দিয়েছেন লিটন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের সম্ভাবনাই বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat