×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৬৯ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :

জামালপুর সদর থানা বিএনপির এক বিশাল কর্মীসমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল বলেন, “ঈদের চাঁদ উঠলেই শুধু হবে না; ঈদের নামাজ নিজেদের পড়ার সুযোগ থাকতে হবে।”

তিনি বক্তব্যে আরও বলেন, আগামী ত্রয়োদশ সংসদ  নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেও যদি সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী না হন, তবে কর্মী–সমর্থকদের আনন্দ অপূর্ণ রয়ে যাবে। তাই তিনি নেতাকর্মীদের আহ্বান জানান— জামালপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকে এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

১৫ নভেম্বর (শনিবার) বিকাল ৫টায় কেন্দুয়া কালিবাড়ি বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি সফিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমাদের আচরণে যেন কেউ বিরক্ত না হয়। কেউ অন্যায় করলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরল মোমেন আকন্দ কাউসার, সদস্যসচিব মন্জুরুল করিম সুমন,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন। 


এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat