×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৬২ বার পঠিত
।সাতক্ষীরা প্রতিনিধি:   “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে উন্নত করতে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাঃ জিল্লুর রহমান ও মোহিনী তাবাসসুম,মুফাচ্ছিনুল ইসলাম তপু।

সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ২৭ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat