×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২০-১০-২৪
  • ২৪২ বার পঠিত

স্বাধীনবাংলা, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতি প্রয়াত রঘুনন্দন সিকদারের স্মৃতি রক্ষার্থে বালিয়াকান্দি মহাশ্মশানে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে বলে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বলেছেন, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির বলতে আমরা রঘুনন্দন সিকদারকে বুঝি।

আজ রঘু দা আমাদের মাঝে নেই। কিন্তু তার স্মৃতি এখনো রয়েছে। এই মন্দিরের সকল জায়গায় রঘু'দার ছোঁয়া রয়েছে। তাই রঘু'দার স্মৃতি রক্ষার্থে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দিবো। যা দিয়ে মন্দির কমিটি তাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দূর্গা পুজা মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি রঘু নন্দন সিকদারের স্মৃতি রক্ষার্থে মন্দিরের উন্নয়নের জন্য তাৎক্ষনিক ২ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন। এসময়  জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, আব্দুল ছাত্তার খান, রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।ক্যাপশন: ছবির বাম পাশে রঘুনন্দন শিকদার ছবির ডানপাশে চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat