×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৭৯ বার পঠিত

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার আরিফুল ইসলাম (২৮), গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সফিপুর বাজার উড়ালসেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগামী চন্দ্রাগামী যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। আহত চার যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat