×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ৭৭ বার পঠিত
সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে র‍্যাব-৯ সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৫০ মিনিটে অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা পালানোর সময় মো. ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার হেফাজতে থাকা সাতটি পাটের বস্তা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, "ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। গ্রেফতার ইব্রাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat